কোভিড-১৯ ভ্যাকসিনের প্রচারে খেইর ক্লিনিক ও অ্যাসেম্বলিমেম্বার সান্তিয়াগো সহযোগিতা করছেন

কোভিড-১৯ ভ্যাকসিনের প্রচারে খেইর ক্লিনিক ও অ্যাসেম্বলিমেম্বার সান্তিয়াগো সহযোগিতা করছেন

যোগ্য শিশু ও প্রাপ্তবয়স্কদের কোভিড-১৯ টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য খেইর ক্লিনিক অ্যাসেম্বলিমেম্বার মিগেল সান্তিয়াগোর সাথে যৌথভাবে একটি সংবাদ সম্মেলন ও টিকাদান অনুষ্ঠানের আয়োজন করেঅ্যাসেম্বলিমেম্বারের সন্তান ও তাদের বন্ধুরা নিজ সম্প্রদায়ের জন্য আদর্শ হিসেবে কাজ করে এবং ক্যামেরার সামনে টিকা গ্রহণ করে তারা চায় অন্য শিশুরাও জানুক যে টিকা নিরাপদ ও কার্যকর! এবিসি৭, কেবিএস, কেটিএলএ৫ এবং তেলেমুন্দো-সহ ইংরেজি, কোরিয়ান এবং স্প্যানিশ ভাষার গণমাধ্যমগুলোতে এই অনুষ্ঠানটির খবর প্রচারিত হতে দেখে আমরা গর্বিত !

নিচে গণমাধ্যমের প্রতিবেদনগুলো দেখুন!   

 

ছুটির মরসুম একসঙ্গে উদযাপন করার সময়, কিন্তু কোভিড-১৯ এর বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা এখনও গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওমিক্রন নামক উদ্বেগের একটি নতুন ভ্যারিয়েন্টের পরিপ্রেক্ষিতে।

ছুটির মরসুমে জনসমাগমের সময় কোভিড-১৯ থেকে সতর্ক থাকার জন্য কিছু পরামর্শ: 

  • কোভিড-১৯ এর টিকা নিন।
  • যাঁরা কোভিড-১৯ বুস্টার ডোজ নেওয়ার যোগ্য, তাঁদের যত দ্রুত সম্ভব তা নিয়ে নেওয়া উচিত। 
  • উপস্থিতি শুধু টিকা গ্রহণকারীদের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন।
  • সম্পূর্ণ টিকা না নেওয়া থাকলে দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক পরে থাকুন।
  • সম্ভব হলে বাইরে জড়ো হন।
  • একবার ব্যবহারযোগ্য কাপ ও চামচ ব্যবহার করুন। 
  • টিকা নেওয়া থাকলেও, খাওয়া বা পান করার সময় ছাড়া অন্য সময়ে মাস্ক পরুন।

খায়ের ক্লিনিক সকলের জন্য একটি আনন্দময় ও স্বাস্থ্যকর ছুটির মরসুম কামনা করছে! আমাদের পরবর্তী কোভিড-১৯ টিকাদান কর্মসূচির জন্য www.myturn.ca.gov ওয়েবসাইটে নিবন্ধন করুন অথবা 213-235-2500 নম্বরে আমাদের ফোন করুন।